সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যুদ্ধ কিংবা বিরতি মোজতবা খামেনির সিদ্ধান্তই চূড়ান্ত: আরাঘচি শহীদ জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে আকস্মিক বন্যা: নিহত ১১, নিখোঁজ ৭ ইসিতে বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামীম বিশ্বকাপের ফাইনালে সেরা আক্রমণভাগ বনাম সেরা রক্ষণের যুদ্ধ ২৭টি ফেডারেশনে নতুন এ্যাডহক কমিটির ঘোষনা

অবশেষে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হাইকোর্ট বিভাগ থেকে জামিন পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

এর আগে তার জামিন বিষয়ে জারি করা রুলটি শুনানি শেষে আদালত তা যথাযথ বলে ঘোষণা করেন।

আদালতে সাংবাদিক আনিস আলমগীরের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট তামান্না ফেরদৌস।

উল্লেখ্য, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের এই মামলায় গত বছরের ডিসেম্বর মাস থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন। নিম্ন আদালতে দফায় দফায় জামিন আবেদন করলেও গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন নামঞ্জুর করেছিলেন।

নিম্ন আদালতে ন্যায়বিচার না পেয়ে পরে উচ্চ আদালতের শরণাপন্ন হন এই সাংবাদিক। অবশেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করায় এখন তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর