শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে মোটরসাইকেল যোগে এসে দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটের দিকে এই পেট্রোল বোমা দুটি নিক্ষেপ করা হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না জানান, দীর্ঘদিন ধরে ভাঙ্গাবাড়ি ও সরদারপাড়া মহল্লার মধ্যে মারামারি চলছে। গতকাল থানায় বসে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছিল। আমার বাসা একদম দুই এলাকার সীমানায়। ওদের মূল লক্ষ্য আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, আমি বিষয়টি শুনেছি। থানা থেকে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর