বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

মধ্যপ্রাচ্যের ৪ রুটে ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ধরনের শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ সোমবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম—এই চারটি গুরুত্বপূর্ণ রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্থগিত থাকবে।

এছাড়া দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আগামী ১০ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, যা পরিস্থিতির ওপর ভিত্তি করে পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানান, ইরান-ইসরাইল উত্তেজনার মাঝেও নিরাপত্তা নিশ্চিত করে জেদ্দা ও মদিনাসহ চারটি রুটে পুনরায় ফ্লাইট চালু করা হয়েছে। দুবাই রুটটি চালুর চেষ্টা চলছে এবং অন্যান্য রুটের ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানকে সম্পূর্ণ নতুন করে ঢেলে সাজানোর এবং জনগণের ভোগান্তি কমাতে উন্নত সেবা নিশ্চিত করার কড়া নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যে বিমানবন্দরে স্ক্যানার মেশিনের সংখ্যা বাড়িয়ে তিনটি করা হচ্ছে এবং টিকিটের দাম সাধারণ মানুষের নাগালে আনতে কাজ শুরু হয়েছে। অতীতের অনিয়ম কাটিয়ে আইন মেনে বিমানকে একটি শক্তিশালী অবস্থানে ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর