শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুরচর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৃত গোলাম শহিদুল ইসলামের ছেলে ফুলবাবু (৪৩), তার ভাই বুলু মিয়া(৫২) ও তাদের আরেক ভাই আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ভুন্দুরচর গ্রামের শহিদুল ইসলামের পরিবার এবং প্রতিবেশি রব্বানীদের মধ্যে সাড়ে চার বিঘা জমি দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শহিদুল ইসলামের দুই ছেলে ও নাতি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুস সামাদ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহাও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর