বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পুলিশে ৬ কর্মকর্তার বড় রদবদল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন নিয়ে বিরোধীদলীয় নেতার পোস্ট চট্টগ্রাম বন্দরে এসেছে অকটেন ও ফার্নেস তেলবাহী দুই জাহাজ ময়মনসিংহে পাম্প থেকে ৫৮ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার বিএনপি সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটেছে: জামায়াতের সেক্রেটারি জেনারেল আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল সংসদে পাস সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল সংসদে পাস আগের আইনেই ফিরছে মানবাধিকার কমিশন হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে আসন্ন আলোচনার আগে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দিনের স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইসলামাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বুধবার রাতে প্রকাশিত এক নোটিশে এই ছুটি ঘোষণা করা হয়। তবে নোটিশে ছুটির কারণ উল্লেখ করা হয়নি।

সাধারণত উচ্চপর্যায়ের কূটনৈতিক কর্মসূচির আগে নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদে প্রায়ই এ ধরনের ছুটি বা বিধিনিষেধ জারি করা হয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

পাকিস্তানি কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবারের এই ছুটি শুধু ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতে কার্যকর থাকবে।

নোটিশে বলা হয়েছে, যেসব দপ্তর–সংস্থা জরুরি সেবা দিয়ে থাকে, সেগুলোর কার্যক্রম ছুটির সময়ও চালু থাকবে। এর মধ্যে রয়েছে—পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংস্থা।

ইসলামাবাদের উপকমিশনারের দপ্তর এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, জরুরি সেবা চালু থাকবে। পাশাপাশি নাগরিকদের নিজেদের কার্যক্রম সে অনুযায়ী সাজানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: এএফপি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর