বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

১০ এপ্রিল ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন

পাকিস্তানের আমন্ত্রণে সাড়া দিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নিতে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে যাবেন ইরানের সরকারি প্রতিনিধিরা।

আজ বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে নিজেদের উদ্দেশ্য অর্জনের পর ইরান দুই সপ্তাহের জন্য আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে সংলাপের জন্য ইসলামাবাদের যাওয়ার মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। চূড়ান্ত যুদ্ধবিরতি নির্ভর করছে ইরানের শর্তগুলো কতখানি রক্ষা করা হচ্ছে— তার ওপর।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পর প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানকে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে আসার আহ্বান জানান। মার্চে তিনি ইরানের কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠান। তবে ইরান তা প্রত্যাখ্যান করলে পরে তিনি সংশোধিত একটি প্রস্তাব দেন, যেখানে ৪৫ দিনের যুদ্ধবিরতির কথা উল্লেখ ছিল। প্রস্তাবটি পর্যালোচনা করে ইরান মঙ্গলবার দুই সপ্তাহের যুদ্ধবিরতির পক্ষে মত দেয়, যা প্রেসিডেন্ট ট্রাম্পও মেনে নেন।

তবে যুদ্ধবিরতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ১০টি শর্ত সম্বলিত প্রস্তাবনা দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করার কিছু সময় পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই দেশের প্রতিনিধিদের ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানান। ইসলামাবাদে সংলাপ শুরুর দিন হিসেবে ১০ এপ্রিল শুক্রবারকে প্রস্তাব করেন তিনি। যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়েই পাকিস্তানের এ প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর