মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রাম বন্দরে এসেছে অকটেন ও ফার্নেস তেলবাহী দুই জাহাজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় জ্বালানি সংকটের মধ্যে পরিশোধিত অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে।

বুধবার (৮ এপ্রিল) রাতে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সচিব সৈয়দ রেফাত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাজটি বর্তমানে বন্দরের বহির্নোঙরের ব্রাভো অ্যাংকরেজে অবস্থান করছে।

অপরদিকে গতকাল রাতে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামে আরেকটি জাহাজ মালয়েশিয়া থেকে ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। যানটি বর্তমানে বন্দরের চার্লি অ্যাংকরেজে রয়েছে।

জানা যায়, বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন পড়ে বাংলাদেশে। চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। বাকি তেল পরিশোধিত অবস্থায় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সাতটি দেশ থেকে আনা হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, চলতি মাসে দেশে ডিজেলের চাহিদা প্রায় ৪ লাখ টন। এ মাসে আরও সোয়া ৩ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর