বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পুলিশে ৬ কর্মকর্তার বড় রদবদল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশে আবারও রদবদল করা হয়েছে। চার অতিরিক্ত সুপারসহ ৬ কর্মকর্তাকে বিভিন্ন পদে রদবদল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে এই রদবদলের আদেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ হেডকোয়ার্টাসে অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হককে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এবং এসবির সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে রদবদল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখকৃত পদে/স্থানে বদলি/পদায়ন করা হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর