মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিএনপি সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটেছে: জামায়াতের সেক্রেটারি জেনারেল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

২৪ এর গণ-অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ও জাল ভোটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে এই অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘ভোট গ্রহণের শুরুতেই বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে জোর করে স্বাক্ষর নিয়েছে ক্ষমতাসীন দলের নেতারা৷ কিছু কেন্দ্রে জামায়াতের প্রার্থীর এজেন্টদের জোর করে বের করে দিয়ে জালভোট দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শ্রীবর্দী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে জাল ভোট দেয়া হয়েছে। প্রতিবাদ করায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।’

গুরুতর অনিয়ম হওয়া কেন্দ্রগুলোতে ভোট স্থগিত ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানান জামায়াতের এই নেতা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর