বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পিকআপে ২২ লাখ টাকার গাঁজা বহন, আটক ৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। জব্দকৃত গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার (৬ ডিসেম্বর) ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে একটি পিকআপসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী এলাকার শমসের আলীর ছেলে রেজাউল করিম, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকার মৃত. নইমের ছেলে মামুন মিয়া ও নয়াবাড়ি এলাকার নূর হোসেনের ছেলে মাসুদ রানা।

দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে সদর থানার একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর