বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:০৪ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, নিমসার ও চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।

আজ বুধবার (০১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় ও নিমসার বাজার সংলগ্ন ইউটার্নে এবং চান্দিনা কাঠেরপুলের রাস্তায় লরিচাপায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের সিএনজি যাত্রী আব্দুল বারেক (৫৩), একই গ্রামের মো. মোস্তফা (৫২), নোয়াখালীর বেগমগঞ্জ থানার লালপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম (মইন) ও মেহেরপুরের কেশবপুর গ্রামের খোদাবক্সের ছেলে সোহেল রানা।

এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা কাঠেরপুলে রাস্তা পারাপারের সময় লরিচাপায় এক ছাত্র নিহতের ঘটনা ঘটেছে।

হাইওয়ে পুলিশ কর্মকর্তারা জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা দুর্ঘটনা কবলিত সিএনজিটিকে উদ্ধার করেছি। ঘাতক যানবাহনকে শনাক্ত করার জন্য চেষ্টা অব্যাহত আছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর