মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের বাড়িতে আগুন, ভাঙচুর

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

 সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (৫ এপ্রিল) বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ এবং যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমেদ।
সাবেক রেলমন্ত্রীর ভাতিজা আব্দুল আউয়াল সুমন বলেন, আজ সকালে উপজেলার পদুয়া রাস্তার মাথায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনির সঙ্গে আমার চাচাতো ভাই আহসান উল্লাহর রাজনৈতিক বিষয়ে কথা-কাটাকাটি হয়।
বিষয়টি স্থানীয়রা সমাধান করে দেন। বিকেলে রনির নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পদুয়া বাজারে মিছিল করেন। মিছিল শেষে রনির নেতৃত্বে শতাধিক জামায়াত-শিবিরের লোকজন কাকা মুজিবুল হকের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে আগুন দেয়। কিছু লোক আমাদের ঘরের গেট ভেঙে আমার মোটরসাইকেলে আগুন দিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে।
আমাদের বাড়ির প্রায় ৭-৮টি ঘর ভাঙচুর করে। সন্ধ্যায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক আসে।
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি ভাইয়ের বাড়ি শ্রীপুর ইউনিয়নে। সকালে রনি ভাইয়ের সঙ্গে ঝামেলা করার কারণে বিকেলে আমরা বিক্ষোভ মিছিল করেছি। কিছু উত্তেজিত জনতা ভাঙচুর করতে পারে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, বিকেলে কিছু দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে, তার সত্যতা পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর