বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিএনপি নেতার বাড়িতে পরিবারের সবার হাত-পা ও মুখ বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, জমির দলিলসহ ৩০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাত দল।

গতকাল শুক্রবার(২৫ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ভাংনাহাটি গ্রামে শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফাজ উদ্দিন মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

তিনি জানান, ২০-২৫ জনের একটি দল গতকাল শুক্রবার গভীর রাতে তার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাত দলের কাছে দেশি অস্ত্র ও পিস্তল ছিল। তারা বাড়ির প্রতিটি ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ-মুখ ও হাত-পা বেঁধে ফেলে। পরে মেরে ফেলার ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। প্রায় এক ঘণ্টা ধরে এই লুটতরাজ চলে।

স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল-ফোন ও দলিলসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পরবর্তীতে ভোর চারটার দিকে ডাকাত দলটি চলে গেলে পরিবারের সদস্যরা কৌশলে বাঁধন খুলে আশপাশের লোকজনকে ডেকে তুলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর