শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারী এশিয়ান কাপের ড্রয়ে ‘বি’ গ্রুপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপের ২১তম আসর।আজ মঙ্গলবার (২৯ জুলাই) সিডনিতে এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতার ড্র। ১২টি দল নিয়ে আয়োজিত এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।

‘বি’ গ্রুপে  বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে এশিয়ার অন্যতম সেরা দুই দল দক্ষিণ কোরিয়া ও চীন, সঙ্গে রয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ উজবেকিস্তান।

এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার দরজা খুলে যেতে পারে বাংলাদেশের জন্য। তাই এই টুর্নামেন্ট ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা।

বাংলাদেশের গ্রুপ: দক্ষিণ কোরিয়া, চীন, উজবেকিস্তান, বাংলাদেশ।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইন। ‘সি’ গ্রুপে খেলবে ভারত, জাপান, ভিয়েতনাম এবং চাইনিজ তাইপে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর