শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ব্যাটিং-বোলিং ব্যর্থতায় পরাজয় দিয়ে  শুরু করল বাংলাদেশ।  সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরেছে টাইগাররা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। জবাবে ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এই হারে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল লিটন দাসের দল।

বুধবার লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই বোলার মাহেদি হাসান ও শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় বলে ওপেনার সাইম আইয়ুবকে খালি হাতে বিদায় করেন স্পিনার মাহেদি।

পরের ওভারে আরেক ওপেনার ফখর জামানকে ১ রানে আউট করেন পেসার শরিফুল। জামানকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০ উইকেট পূর্ণ করেন শরিফুল।

৫ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়া পাকিস্তানকে লড়াইয়ে ফেরান উইকেটরক্ষক মোহাম্মদ হারিস ও অধিনায়ক সালমান আগা। ৩১ বলে ৪৮ রানের জুটি গড়েন তারা। ৪টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে ৩১ রান করা হারিসকে থামিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তানজিম হাসান।

দলীয় ৫৩ রানে হারিস ফেরার পর হাসান নাওয়াজকে নিয়ে দলের রানের চাকা দ্রুত ঘুড়িয়েছেন সালমান। মাত্র ২৬ বলে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন তারা। এসময় ২৯ বলে হাফ-সেঞ্চুরির দেখা পান সালমান। ১২তম ওভারে সালমানকে শিকার করে জুটি ভাঙ্গেন পেসার হাসান মাহমুদ। ৮টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে ৫৬ রান করেন সালমান। চতুর্থ উইকেটে হাসান ও সালমান ৩৪ বলে ৬৫ রানের জুটি গড়েন।

এরপর হাসান ২২ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ২২ বলে ৪৪ এবং খুশদিল শাহ ৫ রানে থামলে, পাকিস্তানকে ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ এনে দিয়েছেন শাদাব খান। ৫টি চার ও ২টি ছক্কায় ২৫ বলে ৪৮ রানের ইনিংস খেলেন শাদাব।

৩২ রানে ২ উইকেট নেন শরিফুল। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন মাহেদি-হাসান-তানজিম-রিশাদ হোসেন ও শামিম হোসেন।

জবাবে ওপেনার পারভেজ হোসেন ব্যক্তিগত ৪ রানে ফিরলেও, বাংলাদেশের রানের চাকা সচল রাখেন তানজিদ হাসান। কিন্তু ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩১ রানে থামেন তানজিদ।

৩৭ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর বাংলাদেশকে লড়াইয়ে রাখেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। লিটনের মারমুখী ব্যাটিংয়ে ১২তম ওভারে ১শ পায় বাংলাদেশ। কিন্তু হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ৪৮ রানে আউট হন লিটন। ৩০ বল খেলে ১টি চার ও ৩টি ছক্কা মারেন লিটন।

দলীয় ১শ রানে লিটন ফেরার পর দ্রুত ৩ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। পাঁচ নম্বরে নামা জাকের আলির ২১ বলে ৩৬ রানে হারের ব্যবধান কমাতে পারে টাইগাররা। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। পাকিস্তানের হাসান আলি ৩০ রানে ৫ উইকেট নেন।

 

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর