রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সিভিল সার্জন কার্যালয়ের স্ক্রিনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে স্লোগান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১:১৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মূল ফটকে ব্যবহৃত ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করে তামাক নির্মূলের একটি স্লোগান ভেসে ওঠে। বিষয়টি নিয়ে মুন্সীগঞ্জ জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে চলমান স্ক্রিনে শেখ হাসিনার সেই স্লোগানে বলা হয়, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নির্মূল করতে চাই- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সেই ডিজিটাল স্ক্রিন খুলে ফেলেছে কর্তৃপক্ষ।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা বলেন, ‘এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করে আমাদের বিবৃতি আসতে পারে।’

রবিবার সকালে নাগরিক কমিটির একজন সদস্য একটি ভিডিও ক্লিপ দিয়ে জানান, সিভিল সার্জন মুন্সীগঞ্জে এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রচার করে যাচ্ছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. মনজুরুল আলম বলেন, ‘নৈশপ্রহরী রাতে ডিজিটাল স্ক্রিন চালু করে দিয়েছে। আমরা বিষয়টি শুনে ডিসকার্ড করে দিয়েছি। স্ক্রিন একেবারেই খুলে ফেলেছি। এটা জেনে শুনে দেওয়া হয়নি।’ বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর