বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কারফিউ শেষে ১৪৪ ধারা জারি গোপালগঞ্জে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪:২২ অপরাহ্ন

 গোপালগঞ্জে কারফিউ শেষে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন জানায়, এই সময়ের মধ্যে যেকোনো ধরনের সভা, মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি অফিসসহ জরুরি পরিষেবাসমূহ ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে। এছাড়াও শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে জেলার পরিস্থিতি স্বাভাবিক। গত বুধবারের সহিংসতার পর জেলায় কারফিউ জারি করা হয়। গতকাল কিছু সময়ের জন্য কারফিউ শিথিল করা হয়। আজ কারফিউ তুলে নিয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর