শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ট্রাক চাপায় দুই ছাত্রদল নেতা নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন মাদারীপুরের শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান (৩২) ও মুজিবুল হক দুর্জয় (৩২) এর বাড়িতে বইছে শোকের মাতম। 

দুই বন্ধু মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর নামক স্থানে ট্রাক চাপায় নিহত হয়। ছাত্রদল নেতাদের মৃত্যুতে শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

জানা যায়, ছাত্রদল নেতা দুই বন্ধু রোমান ও দূর্জয় সোমবার সকালে মোটরসাইকেল মেরামত করার উদ্দেশে ঢাকা যায়। মোটরসাইকেল মেরামত করে তারা শিবচর ফিরছিল। রাত আনুমানিক সাড়ে ৯টার দিক মোটরসাইকেলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ জানিয়েছেন, নিহত দুই যুবক তার বন্ধু। তাদের মধ্যে আহমেদ রোমান শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। নিহত রোমানের জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় তার নিজ বাড়ি নলগোড়ার মৃধাকান্দিতে সম্পন্ন হয়েছে। আর মুজিবুল হক দূর্জয়ের জানাজা বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর