সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শরীয়তপুরে ৯৫ হাতবোমা উদ্ধার, আটক ৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ২:২১ অপরাহ্ন

শরীয়তপুরের নড়িয়ায় অন্তত তিনটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা বেপারী কান্দি এলাকা থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন, ওই এলাকার মেহেদী হাসান (২৫), বাচ্চু প্যাদা (৬০), রনি প্যাদা (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা বেপারী কান্দি এলাকায় সোমবার ভোররাতে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। অভিযান চলাকালে ওই এলাকার খলিল প্যাদা, বাচ্চু প্যাদা ও জিলু মাদবরের বসতবাড়ি রাখা ৯৫টি হাতবোমা উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।

পরে এ ঘটনায় মেহেদী হাসান, বাচ্চু প্যাদা ও রনি প্যাদা নামের তিন ব্যক্তিকে আটক করা হয়।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেপারী কান্দি এলাকায় অভিযান চলাকালে বেশ কয়েকটি বাড়ি থেকে ৯৫টি হাতবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজন আটক আছে। মামলা রুজু শেষে তাদের আদালতে পাঠানো হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর