শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুরে সুরাইয়া নামে চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ব‌টি দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত গৃহবধূ সুরাইয়া ধুলদী জয়পুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

নিহতের স্বজ‌নরা জানায়, ভোরে সুরাইয়া ঘুম থেকে উঠে তার শাশুড়ির সঙ্গে ফজরের নামাজ পড়েন। এরপর তার শাশুড়ি প্রতিদিনের মতো হাঁটতে বের হয়। আর সুরাইয়া বাড়ির উঠান ঝাড়ু দিতে থাকে। প‌রিবা‌রের অন্য সদস্যরা তখনও ঘুমে ছিলো। তবে শাশু‌ড়ির হাঁটা শেষে বাড়ি এসে সুরাইয়াকে খুঁজতে থাকে। পরে তারা বা‌ড়ির খ‌ড়ির ঘরে গলাকাটা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখেন। এরপর পু‌লিশ এসে মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দজার জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর