বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কক্সসবাজারের টেকনাফে প্রকাশ্যে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

কক্সসবাজারের টেকনাফ উপজেলায় শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে কর্মসূচি পালন করেছে  উপজেলা আওয়ামী লীগ। এ ঘটনায় স্থানীয় মহলে চলছে তীব্র আলোচনা-সমালোচনা ।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে টেকনাফ সদরের গোদারবিল আনাস বিন মালেক (রা.) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশরসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে নিজ হাতে খাবার বিতরণ করেন নুরুল বশর।

532095298_708350095594991_5469468375042786813_n

তবে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় এ আয়োজন কীভাবে সম্ভব হলো এবং কার ছত্রছায়ায় তা অনুষ্ঠিত হয়েছে—সে প্রশ্ন উঠছে।

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাছান ছিদ্দিকী জানান, টেকনাফ থানা পুলিশের অবহেলার কারণে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ শোক সভা করতে পেরেছে। পুলিশের এমন নীরব আচরণ বিএনপি নেতা কর্মীদের আহত করেছে।

বিষয়টি নিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করলে তিনি রিসিভ করেননি।

তবে একাধিক সূত্র বলছে, প্রকাশ্যে শোক দিবস পালনের বিষয়টি সামনে আসার পর থেকে অভিযান পরিচালনা করছে টেকনাফ থানা পুলিশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর