শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নারায়ণগঞ্জে ডাস্টবিন থেকে ৪ হাজার এনআইডি কার্ড উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ডাস্টবিন থেকে বিপুল পরিমাণ  এনআইডি কার্ড, পোলিং অফিসারের কার্ড ও সিল উদ্ধার নিয়ে তদন্ত শুরু হয়েছে পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে এই কার্ডগুলো উদ্ধার করে জেলা নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় প্রশাসন জানায়, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এনআইডি কার্ডগুলো গণনা করে দেখা গেছে এখানে প্রায় ৪ হাজার এনআইডি কার্ড রয়েছে। এ বিষয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুল ইসলাম  জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এনআইডির ঘটনায় নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধারকৃত এনআইডি কার্ডগুলো সব গাজীপুর জেলার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘উদ্ধার হওয়া এনআইডির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।’ 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর