বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ইস্যু সমাধান না হলে নতুন সিদ্ধান্ত নেবে পাকিস্তান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে  এখনো নিশ্চিত নয় বাংলাদেশের অংশগ্রহণ। চলমান এই অনিশ্চয়তার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে তারা। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার ও টেলিকম এশিয়া ডটনেট এ তথ্য জানিয়েছে। 

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে ভারতে না খেলে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। বিষয়টি নিয়ে বিসিবির সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা চালালেও সফল হয়নি আইসিসি।

শনিবার ঢাকায় বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্ত বদলাতে পারেনি আইসিসির প্রতিনিধিদল। ফলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সংশয় আরও গভীর হয়েছে। এ অবস্থায় বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।

পাকিস্তান বাংলাদেশের অবস্থানকে পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছে। জিও সুপার সূত্রের বরাতে জানিয়েছে, বিসিবি যে কারণগুলো তুলে ধরেছে, সেগুলোকে বৈধ মনে করছে ইসলামাবাদ। যদি এই সংকটের সমাধান না হয়, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাববে পাকিস্তান। একই সঙ্গে ভারত যেন বাংলাদেশকে কোনো ধরনের চাপ দিতে না পারে, সেটিও নিশ্চিত করতে চায় তারা।

সূত্র আরও জানায়, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সমর্থন পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং সেখান থেকে ইতিবাচক সাড়া মিলেছে। পাকিস্তানের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশের সমস্যার সমাধান না হলে তারাও বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

এ ছাড়া ভারতে না যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যুক্তিগুলোকে পুরোপুরি যৌক্তিক বলে মনে করছে পাকিস্তান। তাদের মতে, এ বিষয়ে কোনো দলকে জোর করা উচিত নয়। বাংলাদেশের পাশে থাকার বিষয়টি তারা আবারও নিশ্চিত করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর