বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন

দিনাজপুরের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক’র দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক শিমু ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরিবারের সদস্যদের দ্রুত নজর দেওয়ায় তিনি রাতেই দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন এবং জরুরি চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হাকিমপুর শহরে বাবার বাড়িতে অবস্থানকালে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ গ্রহণ করেন। স্বজনরা রাত আটটায় তাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের পিআরও শফিকুর রহমান পিন্টু বলেন, ডাক্তার তমালের অধীনে খাদিজা মল্লিক শিমুর চিকিৎসা চলছে এবং তিনি আশঙ্কামুক্ত।

ঘটনার আগে খাদিজা মল্লিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমি যথেষ্ট স্ট্রং ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। এই জীবন এভাবে চলতে পারে না। বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।

সংশ্লিষ্ট সূত্র বলছে, পোস্টে তুলে ধরা মানসিক চাপ এবং পারিবারিক সমস্যা থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন।

বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনায় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর