বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিথিলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪, ২:৪৬ অপরাহ্ন

দর্শকপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করছেন ওপার বাংলাতেও। গত এপ্রিলে মুক্তি পায় তার টালিউড সিনেমা ‘ও অভাগী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন মিথিলা।

সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে বসেছিল ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আসর। এ উৎসবে ‘ও অভাগী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান মিথিলা।

এই পুরস্কারে সম্মানিত হয়ে মিথিলা ভীষণ খুশি। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে জানাতে চাই, দিল্লিতে আয়োজিত ১৪তম দাদাসাহেব ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ আমি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছি। ‘ও অভাগী’ সিনেমাতে অভিনয়ের জন্য এই পুরস্কার আমি পেয়েছি। আমি এজন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ড. প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর