বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সিলেট আ.লীগের দুই নেতা ওসমানী বিমানবন্দরে আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১:২৭ অপরাহ্ন

বিদেশ পালিয়ে যাওয়ার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হলেন আওয়ামী লীগের দুই নেতা। তারা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রহমান জামিল ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগের এ দুই নেতার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ২৩৫) সৌদি আরবে যাওয়ার কথা ছিল। যথারীতি তারা ওসমানী বিমানবন্দরেও পৌঁছান। তারা হজে যাওয়ার উদ্দেশে দেশ ছাড়ছিলেন। আটক হওয়ার কারণে তাদের রেখে বিমানের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ৭টা ৩২ মিনিটে জেদ্দার উদ্দেশে রওয়ানা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুনু মিয়া বলেন, আটক দুই আওয়ামী লীগ নেতাকে ইমিগ্রেশন পুলিশ কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে কি না, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম আওয়ামী লীগের দুই নেতাকে আটকের তথ্য নিশ্চিত করে বলেন, তাদের কোতোয়ালী থানায় আনা হয়েছে। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর