শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

সিলেটে নতুন পুলিশ সুপার মাহবুবুর রহমানের যোগদান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মাহবুবুর রহমান।

শুক্রবার (৩০ আগস্ট) তিনি বর্তমান পুলিশ সুপার আব্দুল মান্নানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত ছিলেন। এসপি মাহবুবুর রহমান ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা।

এর আগে গত ১০ জুলাই পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন আব্দুল মান্নান, বিপিএম (বার)। তিনি পূর্ববর্তী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে ওইদিন দায়িত্বভার গ্রহণ করেন।

কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিলেটে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণের ঘটনায় বিতর্কিত হন মান্নান।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে পুলিশ বিভাগে কর্মকর্তাদের বদলির তালিকায় তাকেও মাত্র একমাস ২০ দিনের মাথায় সিলেট ছাড়তে হচ্ছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর