শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সিনেমায় প্লেব্যাক করলেন মোশাররফ করিম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

এপার ওপার বাংলায় তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম যে গানেও কম যান না সেটা অনেকেই অবগত। তবে এই প্রথম তিনি সিনেমায় প্লেব্যাক করলেন। সেটিও আবার নিজের অভিনীত সিনেমায়। গানের শিরোনাম ‘ভালো লাগে না’।
মোশাররফ অভিনীত আসন্ন ‘বিলডাকিনি’ সিনেমায় ব্যবহৃত হবে গানটি। এটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন।গানটির কথা ও সুর করেছেন অভিনেতা নিজেই। সম্প্রতি প্রকাশ হয়েছে এটি।
 সূত্র মতে, অভিনেতা গানটি বেশ আগেই লিখেছিলেন। এ বিষয়ে ফজলুল কবীর তুহিন গণমাধ্যমকে বলেন, “আমরা প্রায়ই আড্ডাতে ‘ভালো লাগে না’ গানটি গাই। এই সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল। আমার কাছে মনে হলো, গানটি দারুণ মানিয়ে যাবে এই দৃশ্যে। মোশাররফ ভাইকে জানানোর পর তিনি জানতে চাইলেন কে গাইবে। তখন তাকে বলি, আপনার কণ্ঠেই ভালো হবে। তিনি সম্মতি জানান এবং গানটি রেকর্ড করি।”
উল্লেখ্য, কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। উপন্যাসের নামেই রাখা হয়েছে সিনেমাটির নাম। কেন্দ্রীয় দু’টি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও টলিউডের পার্নো মিত্র।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর