বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩:৪০ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতীয় টিভি অভিনেত্রী পবিত্রা জয়রাম। রোববার অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদের মেহবুবা নগরের কাছে সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান ‘ত্রিনয়নী’খ্যাত এই অভিনেত্রী।

অভিনেত্রী পবিত্রা জয়রামকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঠিক তখন হায়দরাবাদ থেকে বনপারথিগামী একটা বাস ডান দিক থেকে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান অভিনেত্রী পবিত্রা।

দুর্ঘটনার সময়ে পবিত্রার সঙ্গে গাড়িতে ছিলেন তার স্বামী-অভিনেতা চন্দ্রকান্ত, অভিনেত্রীর মামাতো বোন অপেক্ষা, গাড়িচালক শ্রীকান্ত। তারা সবাই গুরুতর আহত হয়েছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

ভূতপুর পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১টা সময় সড়ক দুর্ঘটনায় মারা যান অভিনেত্রী পবিত্রা। এ অভিনেত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। তিনি বেঙ্গালুরু থেকে হায়দরাবাদে ফিরছিলেন। দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পবিত্রা জয়রাম একাধিক কন্নড় টিভি সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। মূলত, ‘ত্রিনয়নী’ সিরিয়ালে ‘তিলোত্তমা’ চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন পবিত্রা। কন্নড় টেলিভিশন ছাড়াও তেলুগু টিভি সিরিয়ালেও কাজ করেছেন এই অভিনেত্রী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর