বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সংস্কারের বদলে সংঘাত, ইতিপত্র লিখলেন নাট্যজন মামুনুর রশীদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ২:১৪ অপরাহ্ন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অচলাবস্থা কাটাতে কিংবা সংস্কারের লক্ষ্যে গঠিত কমিটির প্রধান আহ্বায়ক ছিলেন নাট্যজন মামুনুর রশীদ। অথচ তিনিই মাসপূর্তির আগে লিখে বসলেন ইতিপত্র! যার মাধ্যমে তিনি একা নন, পুরো আহ্বায়ক কমিটির বিলোপ চেয়েছেন তিনি।

মঙ্গলবার, ১৯ নভেম্বর এই নাট্যজন সংস্কারের বদলে সংঘাতের কারণ দেখিয়ে অপারগতা প্রকাশ করেন লিখিত চিঠিতে। যার প্রাপক গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২৩২টি নাট্য সংগঠনের সদস্যরা! চিঠির বিষয়টি মামুনুর রশীদ নিশ্চিত করেছেন বাংলা ট্রিবিউনকে। তবে এ বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি তিনি।

২৫ অক্টোবর ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সভায় অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদকে প্রধান করে ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছিল। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক মলয় ভৌমিক, আহমদ ইকবাল হায়দার, নাদের চৌধুরী ও নাজনীন হাসান চুমকি।

আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মলয় ভৌমিক গণমাধ্যমে বলেন, ‘ফেডারেশনের সাধারণ সভায় এই আহ্বায়ক কমিটি করা হয়েছিল, এখন সদস্যদের কাছেই আমরা অব্যাহতি চেয়েছি। কারণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে কাজের জায়গাটা আমাদের মিলছে না।’

এই নাট্যজন আরও বলেন, ‘আহ্বায়ক কমিটি যখন করা হয়েছিল, তখন বলা হয়েছিল ফেডারেশন পুনর্গঠনের জন্য সব সিদ্ধান্ত আহ্বায়ক কমিটিই নেবে। আর রুটিনমাফিক কাজ করার জন্য কেন্দ্রীয় কমিটিকেও রাখা হয়। কেন্দ্রীয় কমিটি মূলত আহ্বায়ক কমিটিকে সহায়তা করার কথা। কিন্তু এখন কাজের পদ্ধতিগত কিছু সংঘাত তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আহ্বায়ক কমিটির পক্ষে সুচারুভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে আমরা মনে করছি।’

মামুনুর রশীদের ইতিপত্র

কথাগুলো মামুনুর রশীদের অব্যাহতিপত্রেও রয়েছে। যেখানে শেষে তিনি লিখেছেন, তাকেসহ আহ্বায়ক কমিটির বর্তমান সদস্যদের বাদ দিয়ে যোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন করে কমিটি গঠন করা যেতে পারে। তিনি মনে করেন, ‘ফেডারেশনকে সুন্দর ও সুচারুভাবে পরিচালনার পথ অনুসন্ধান করা উচিত।’

বলা দরকার, গত ২৫ অক্টোবর ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সভায় স্থায়ী সদস্য ২৩২টি নাট্য সংগঠনের মধ্যে ১৯১টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেই সভায় সবার সম্মতিতে ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীকে বহিষ্কার করে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য লাকী ইনামকে। পাশাপাশি সংস্কারের জন্য মামুনুর রশীদকে প্রধান করে গঠন করা হয় আহ্বায়ক কমিটি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর