বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ফিরতি  টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে। ঈদ উপলক্ষে এবার দেশের বিভিন্ন রুটে ২০টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখছে রেলওয়ে।  মঙ্গলবার রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম।

ঈদ উপলক্ষে এবার আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০ টিকিট বিক্রি করবে রেলওয়ে। এর বাইরে ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি করবে সংস্থাটি। আসনবিহীন টিকিট বিক্রি করা হবে কাউন্টার থেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২ জুন বিক্রি হবে ১২ জুনের অগ্রিম টিকিট। একইভাবে ৩ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৪ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৫ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৬ জুনের অগ্রিম টিকিট। একইভাবে ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ২০ থেকে ২৪ জুনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, আগামী ১৭ জুনকে ঈদুল আজহা হতে পারে ধরে নিয়ে ট্রেনের অগ্রিম আসন বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জন্য ঈদের পরে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের আসন অগ্রিম বিক্রি করবে রেলওয়ে।

এই ট্রেন যাত্রার আসন বিক্রি শুরু হবে আগামী ১০ জুন থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, ১০ জুন থেকে ফিরতি যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে।

অগ্রিম আসন বিক্রির তারিখ ঘোষণা করে তিনি বলেন, ঈদের পরে আন্তঃনগর ট্রেনের ২০ জুনের আসন বিক্রি হবে ১০ জুন; ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন; ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর