বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাঙামাটিতে ২ ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ২:১৫ অপরাহ্ন

রাঙামাটির বরকল উপজেলায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– সুরেশ চাকমা (৩৯) ও অরং খান চাকমা। তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৮ হাজার একশ টাকা পাওয়া গেছে।

সূত্র জানায়, স্পিডবোটে ছয় যাত্রী রাঙামাটি আসার পথে বরকল এলাকায় বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বরকল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল বলেন, ‘বরকল বিজিবি চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় দুই ভারতীয় নাগরিককে আটকের খবর পেয়েছি। বিজিবির আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর