শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

রশিদ খানের নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো আফগানিস্তান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

 স্পিনার রশিদ খানের নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টে আফগানিস্তান ৭২ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।

বুলাওয়েতে আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া ২৭৮ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৮ উইকেটে ২০৫ রান করেছিলো জিম্বাবুয়ে। জয়ের জন্য শেষ ২ উইকেটে আরও ৭৩ রান প্রয়োজন ছিলো তাদের।

পঞ্চম ও শেষ দিন বাকী ২ উইকেটে কোন রানই তুলতে পারেনি জিম্বাবুয়ে। ১৩ মিনিট ও ১৫ বলের ব্যবধানে শেষ দুই উইকেট হারিয়ে ২০৫ রানেই গুটিয়ে যায় তারা।
এনিয়ে টেস্টে চতুর্থ জয়ের স্বাদ পেল আফগানিস্তান। এর আগে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারিয়েছিলো আফগানরা।

প্রথম ইনিংসে ৯৪ রানে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রশিদ। ৩৯২ রান করে সিরিজ সেরা হয়েছেন আফগানিস্তানের রহমত শাহ।

টেস্টের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছিলো আফগানিস্তান ও জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি ২-১ ও ওয়ানডে ২-০ ব্যবধানে জিতেছিলো আফগানরা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর