বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মুখ খুললেন কাস্টিং কাউচ নিয়ে অঙ্কিতা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ন

রুপালি জগতের আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। প্রায়ই কাস্টিং কাউচ, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। অতীতে এ বিষয়ে খুব বেশি আলোচনা না হলেও এখন অনেকে এসব নিয়ে মুখ খুলছেন। বিশেষ করে কাস্টিং কাউচ নিয়ে কথা বলেছেন ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকা অভিনয়শিল্পীরা। এবার এ তালিকায় যুক্ত হলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন তাকেও কাস্টিং কাউচ’র শিকার হতে হয়েছে।

এ প্রসঙ্গে মুখ খুলেছেন জনপ্রিয় এই টিভি অভিনেত্রী। অঙ্কিতা জানিয়েছেন, মাত্র ১৯ বছর বয়সে তিনি প্রযোজকের শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন।

অঙ্কিতা জানান, ১৮-১৯ বছর বয়স থেকেই পর্দায় অভিনয় করার জন্য উঠেপড়ে লাগেন তিনি। বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকেন। একটি দক্ষিণী সিনেমার জন্য অডিশন দিতে গিয়েছিলেন অঙ্কিতা। পরে অঙ্কিতাকে ফোন করে জানানো হয়, অডিশনে তিনি পাস করেছেন। তাকে ডেকে পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।

অঙ্কিতা বলেন, ‘আমাকে ফোন করে জানানো হয়, আপনি অডিশন পাস করেছেন। আমি তো সেটা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ি! আমাকে বলা হয়েছিল, সেখানে গিয়ে চুক্তিপত্র চূড়ান্ত করতে। আমি চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমাকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে যান সিনেমার প্রযোজকের এক সহকারী। তিনি আমাকে বলেছিলেন, আমাকে এই কাজটা পেতে হলে আগে প্রযোজকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। তবেই কাজ পাওয়া যাবে। এটা শোনার পর আমি সেখান থেকে চলে এসেছিলাম।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর