বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মিরসরাইয়ে মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৪:১০ অপরাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার ইমাম হোসেন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৮টার দিকে মিরসরাই বড়তাকিয়া রেল স্টেশনের আওতাধীন আমবাড়িয়া এলাকায় একটি মালবাহী ট্রেনে আগুন লেগে যায়। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি আখাউড়া থেকে গাড়ির পার্টস ও ইলেকট্রিক পণ্য নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলো। ট্রেনে মালবাহী ৩১টি বগি ছিলো।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর