বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভালো খেজুর চেনার উপায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ২:৫৮ অপরাহ্ন

ইফতারে খেজুর না থাকলে যেন চলেই না! ইসলামি গবেষকরা বলেন, ইফতারে খেজুর খাওয়া সুন্নত।  এই ফলে রায়েছে নানারকম পুষ্টি উপাদান। সব মিলিয়ে রমজান এলে আমাদের দেশে খেজুরের চাহিদা অনেক বেশি থাকে। সারা বিশ্বে তিন হাজার রকমের খেজুর থাকলেও আমাদের দেশের বাজারে পাওয়া যায় ১০-১৫ রকম খেজুর। এর মধ্যেও ভালো মন্দ রয়েছে।

ভালো খেজুর চেনার উপায়গুলো জেনে নিন:

* ভালো খেজুর দেখতে পরিষ্কার এবং উজ্জ্বল হবে। এ খেজুরের চামড়া পুরো টান-টান থাকবে না। এগুলোর চামড়া থাকবে কোঁচকানো।

* খেজুর মিষ্টি ফল। অবশ্যই তা মিষ্টি হবে কিন্তু সেটা অতিরিক্ত মিষ্টি হবে না।

* খেজুরের গায়ে বেশি চকচকে বা হালকা রঙের কোনো পাউডারের আবরণ পাওয়া গেলে বুঝতে হবে এতে ভেজাল মেশানো রয়েছে।

* খেজুর কয়েকবছর আগের নাকি এ বছর উৎপাদিত হয়েছে এটি বুঝতে একটি খেজুর খুলতে হবে। যদি খোলার পর দেখা যায় ভেতরের অংশ লাল তবে সেটি পুরনো আর সাদা আস্তরণ থাকলে সেটি এ বছর উৎপন্ন করা।

* খেজুর কেনার ক্ষেত্রে বস্তার খেজুরের চেয়ে প্যাকেটজাত খেজুর কেনাই ভালো। কারণ বস্তার খেজুরের চেয়ে প্যাকেটজাত খেজুর গুণে এবং মানে ভালো হয়। বস্তার খেজুরে মেয়াদের তারিখ লেখা থাকে না। প্যাকেটজাত খেজুরে তা লেখা থাকে।

*খেজুর কেনার ক্ষেত্রে অবশ্যই কোন দেশের উৎপাদিত খেজুর তা দেখে কেনা প্রয়োজন। খেজুরের মধ্যে সবচেয়ে ভালো মিশর এবং সৌদি আরবের খেজুর। তাছাড়াও ইরান, আরব আমিরাত অন্যান্য দেশের খেজুরও ভালো।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর