বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: অভিযুক্ত রবিন গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৩:২০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ ও ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় রবিন চৌধুরী (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর রাতে শহরের মৌড়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।রবিন ওই এলাকার মৃত খবির চৌধুরীর ছেলে।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ‘গ্রেফতার রবিনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ডাকাটি প্রস্তুতি, ছিনতাই, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ভোররাতে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর