বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘ব্যর্থ প্রেমবিষয়ক’ উপদেষ্টার খেতাব পেয়ে যা বললেন বাপ্পারাজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী সেখ বসিরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বেশ আলোচনা-সমালোচনা। 

এদিকে ‘ইয়ার্কি’ -এর ফেসবুক পেজ থেকে উপদেষ্টা বিষয়ক কিছু কার্ড শেয়ার করা হয়েছে। যেখানে মজা করে উল্লেখ করা হয় যে আর কোন কোন বিষয়ক উপদেষ্টা করা যেতে পারে। সেখানে বাপ্পারাজকে ব্যর্থ প্রেমবিষয়ক উপদেষ্টা উল্লেখ করে একটি কার্ড বানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কার্ড শেয়ার করেছেন অভিনেতা বাপ্পারাজ। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘যেভাবেই হোক মানুষ আমাকে মনে রেখেছে। আজকেও মনে করে, একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে।’

সেই পোস্টের কমেন্ট বক্সে সোহেল রানা লিখেছেন, ‘আপনি আপনার চরিত্রগুলো পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন বলেই, মানুষ, আপনাকে ব্যর্থ প্রেমের ক্ষেত্রে অপরিহার্য মনে করে স্মরণ করে, আগামীতেও করবে।’

নির্মাতা সাফি উদ্দিন সাফির ভাষ্য, ‘সফল প্রেমের অনেক মুভিও আছে আপনার তাই জোর দাবি জানাচ্ছি আপনাকে প্রেমবিষয়ক উপদেষ্টা করা হোক।’ তবে পোস্ট দেওয়ার ২২ ঘণ্টা পরে সেটি বাপ্পারাজ ডিলিট করে দিয়েছেন।

প্রসঙ্গত, আশির দশকের মাঝামাঝির দিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাজ। তিনি মূলত মেলোড্রামা, রোমান্টিক এবং অ্যাকশনধর্মী ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর