বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিসিসিআইয়ের সর্বোচ্চ সম্মাননা নাইডু অ্যাওয়ার্ড পেলেন শচীন টেন্ডুলকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১:২৫ অপরাহ্ন

ভারতীয় ক্রিকেটে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক ক্রিকেটারদের প্রতি বিসিসিআইয়ের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে সি. কে. নাইডু অ্যাওয়ার্ড। আজীবন সম্মাননার অংশ হিসেবে ২০২৪ সালের এই অ্যাওয়ার্ড পেলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে এক অনুষ্ঠানে শচীনের হাতে পুরস্কার তুলে দিয়েছে বিসিসিআই।

২৪ বছরের ক্যারিয়ারে শচীন দেশকে যেমন অনেক দিয়েছেন, তেমনি নিজেকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ৬৬৪ ম্যাচে ৩৪ হাজারের বেশি রান করেছেন তিনি। লম্বা এই যাত্রায় জিতেছেন একটি ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২টি এশিয়া কাপ।

বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২৪ বছরের ক্যারিয়ারে শচীনের ব্যক্তিগত অর্জন তো আছেই, দেশের হয়েও অনেক কিছু জিতেছেন। শুধু ব্যাটই না, একটি জাতির আশা বহন করেছেন তিনি, আর ভারতীয় ক্রিকেটকে রূপান্তর করেছেন বৈশ্বিক পাওয়ার-হাউজে।

একই অনুষ্ঠানে গত বছর অসামান্য পারফরম্যান্সের জন্য জাসপ্রিত বুমরাহ পেয়েছেন পলি উমরিগর অ্যাওয়ার্ড। ২০০৭ সালে এই পুরস্কারের রীতি চালু হওয়ার পর বিরাট কোহলি সর্বোচ্চ ৫ বার জিতেছেন, দুইয়ে বুমরাহ। এবার নিয়ে তিন বার পলি উমরিগর জিতেছেন ভারতীয় পেসার। প্রথম প্রাপক শচীন টেন্ডুলকার পেয়েছেন দুবার।

নারী দলের সহঅধিনায়ক স্মৃতি মান্ধানা জিতেছেন সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার। গত বছর ওয়ানডেতে ৭৪৭ ও টি-টোয়েন্টিতে ৭৬৩ রান করেন তিনি। পুরস্কার পেয়েছেন গত বছর অভিষেক হওয়া পুরুষ দলের সরফরাজ খান ও নারী দলের আশা সোবহানাও। বর্ডার গাভাস্কার সিরিজের তৃতীয় ম্যাচ শেষে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর