বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাবর খালাস পাওয়ায় সাবেক যুবনেতা রনি’র নেতৃত্বে নেত্রকোনায় আনন্দ মিছিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ২:৪২ অপরাহ্ন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ায় নেত্রকোনায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা। নেত্রকোনা  শহরের চকপাড়া কোর্ট স্টেশন থেকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে মিছিলটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। এসময় নানা স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো শহর। প্রদক্ষিণ শেষে মিছিলটি ছোট বাজার বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফউদ্দিন খানের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন খান রনি।
এক প্রতিক্রিয়ায় সাবেক যুবনেতা রনি বলেন, আমি নিজে জেল,গুম, মিথ্যা মামলা, নির্যাতন ও বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছি বিগত হাসিনা সরকারের মেয়াদে। বাবর ভাই দীর্ঘ ১৭ বছর কারাগারে অন্তরিন থেকে আগামী বৃহস্পতিবার মুক্তির পর মুক্ত বাতাসে বের হবেন আশা করি। আমরা নেত্রকোনা থেকে কয়েক লাখ লোক ঢাকার কেরানিগঞ্জ কারাগার গেট থেকে ফুলের মালা দিয়ে বাবর ভাইকে বরন করব ইনশাল্লাহ।
চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটক মামলার যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দুটি মামলা হয়েছিল। দুটিতেই খালাস পেলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দুর্নীতি, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের (দুই মামলা) মতো ঘটনায় করা মামলায় দণ্ডিত হয়েছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর এসব মামলার আপিল শুনানি শেষে খালাস পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর।

লুৎফুজ্জামান বাবর ১৯৫৮ সালের ১০ অক্টোবর নেত্রকোণার মদনে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে প্রথমবার তিনি নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০০১ সালে লুৎফুজ্জামান বাবর ফের সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। সেই থেকে কারাবন্দী তিনি। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। যার মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয়, একটিতে হয় যাবজ্জীবন দণ্ড।

 

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর