বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাজারে সবজির দাম চড়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন

বেড়েছে কাঁচা মরিচের দাম। রাজধানীর শুক্রবার ৩০০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে।

এদিকে বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কম থাকায় অধিকাংশ সবজির দাম বেড়েছে। দেশি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। আমদানি করা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকা।  গত সপ্তাহের তুলনায় অন্যান্য সবজির দামও বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। মিষ্টি কুমড়া ও পটল ছাড়া ৫০ টাকার নিচে নেই কোনো সবজি দাম।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে জানা যায়, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজি প্রতি কাঁচা মরিচের দাম বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা। গত সপ্তাহের যে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকায় আজ তা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়।

এছাড়া বৃষ্টি বন্যার অজুহাতে সরবরাহ কম থাকার কারণে ঊর্ধ্বমুখী সব সবজির দাম। বেগুন প্রতি কেজি ১০০ টাকা, করলা ১০০ টাকা, পেঁপে ৫০ টাকা, কচুর লতি ৮০ টাকা, গাজর ৮০ টাকা, প্রতিটি পিস লাউ, বাঁধাকপি ও ফুলকপি ৭০ থেকে ৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, চিচিঙ্গা ৬০, শশা ৮০, বরবটি ১০০, ঢেড়শ ৬০, পটল ৪০, কুমড়া ৩০ টাকা, কাঁকরোল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর