বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলাদেশকে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করবে জাপান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপান। মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের অফিস কক্ষে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি ইওয়ামা।

এ সময় জাপানকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী সাইক্লোন সেন্টার ও দুর্যোগ পূর্ভাবাস সংশ্লিষ্ট প্রযুক্তি সহয়তা এবং সংশ্লিষ্ট গবেষণা উন্নয়নে জাপানের রাষ্ট্রদূতকে সহযোগিতার আহ্বান জানান।

জাপানের রাষ্ট্রদূত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সফলতার ভূয়সী প্রসংসা করে বলেন, সামুদ্রিক ঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।  ভূমিকম্পের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের যৌথ প্রশিক্ষণসহ অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর