শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বড় ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে বড় জয় দিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ।

আজ সুপার সিক্সে গ্রু-১’এ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে  ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ভারতের কাছে হেরেই সেমিফাইনালের আশা শেষ হয়ে যায় জুনিয়র টাইগ্রেসদের।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ১৩ ওভার নির্ধারিত হয়েছিল ম্যাচটি। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ১৩ ওভারে ৬ উইকেটে ৫৪ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন অমরিতা রামতাহাল।

নিশিতা আকতার নিশি ১১ রানে ৩টি, আনিসা আকতার সোবা ১৩ রানে ২টি উইকেট নেন।

জবাবে ৫৩ বল খেলেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস। ৩টি চারে দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জুয়াইরিয়া। ১টি বাউন্ডারিতে ১৪ রান করেন ছোঁয়া।

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের নিশি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর