বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ শহরের ইবি রোড মহল্লার ছফর উদ্দিনের ছেলে রইচ উদ্দিন (৬২), তার ছেলে আলীফ হাসান (২৭) ও সদর উপজেলার দীঘলকান্দী গ্রামের শ্রী শুধাংস চন্দ্রের ছেলে চন্দ্র শেখর (৩৩)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে ভোর সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই ৩ যাত্রী মারা যায়।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে ফেলার পর সেতুতে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর