বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পুষ্পা টু এর এক দেশে শুটিংয়ের ব্যয় ৬৬ কোটি টাকা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় পার্ট। আপাতত শুটিং নিয়ে ব্যস্ত নির্মাতারা। সিনেমাটিতে একটি দৃশ্য রাখা হয়েছে, যার শুটিং করতে ১ মাসের বেশি সময় লেগেছে। আর এতে ব্যয় হয়েছে মোটা অঙ্কের অর্থ। এই দৃশ্য সিনেমাটির বিরতির আগে দেখা যাবে। এর দৈর্ঘ্য ৩০ মিনিট। দৃশ্যটিতে আল্লু অর্জুনকে দর্শনীয় লুকে দেখা যাবে। দৃশ্যটির শুটিংয়ের জন্য নির্মাতা ৩৫ দিন সময়ে নেন। এতে মোট ব্যয় হয়েছে ৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি ৮ লাখ টাকার বেশি)।

‘পুষ্পা’ বা ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। সুকুমার পরিচালিত এ সিনেমা ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। সিনেমাটির দ্বিতীয় পার্টের বাজেট দ্বিগুণ করা হয়েছে বলে জানা গেছে। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর