বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ দুইজন আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১:৪৯ অপরাহ্ন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।  সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মঈলাকান্দা গ্রামের লাল মিয়ার মেয়ে আছিয়া আক্তার (৪৪) ও একই গ্রামের ইমান আলীর ছেলে চান মিয়া(৫০)।

নেত্রকোনায় দায়িত্বরত সেনাবাহিনীর এইট ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া মাদক কারবারি দুলাল মিয়া ও তার অপর সহযোগী তোতা মিয়াকে আটকের চেষ্টা চলছে।

জানা গেছে, সেনাসদস্যরা সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্যামগঞ্জ এলাকার মাদক কারবারি দুলাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। তাদের উপস্থিতি টের পেয়ে দুলাল মিয়া তৎক্ষণাৎ পালিয়ে যায়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার ও দুলালের দুই সহযোগী আছিয়া এবং চান মিয়াকে আটক করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক দাম ৮ লাখ ৪০ হাজার টাকা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর