বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘দানা’র প্রভাবে ইনানী সৈকতের নৌবাহিনীর জেটি ভেঙে দ্বিখণ্ডিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে জোয়ারের পানির তোড়ে বার্জের ধাক্কায় ইনানী সৈকতের নৌবাহিনীর জেটিটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে।

বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানির তোড়ে বার্জের ধাক্কায় ইনানী সৈকতের নৌবাহিনীর জেটিটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এখান থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচলের কথা ছিল। এখন তা অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয় জেলে সিদ্দিক বলেন, রাতে সাগর খুব উত্তাল ছিল। এসময় জেটিতে থাকা বাজটি বারবার জেটিতে আঘাত করছিল। হঠাৎ একটা বিকট শব্দ শোনা যায়। পরে দেখি জেটি দুই ভাগ হয়ে গেছে।

২৬ দেশের নৌ-বাহিনী ইনানীতে ভিড়ানোর জন্য ও নৌ মহড়ার কথা বলে সাগরকে দ্বিখণ্ডিত করে জেটিটা স্থাপন করা হয়েছিল। ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেটিটি উদ্বোধন করেছিলেন। সেসময় বলা হয়েছিল উদ্বোধনের পর জেটিটি সরিয়ে নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর