বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক শ্রমিক অবরোধের চার ঘন্টা পর স্বাভাবিক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৪:১৭ অপরাহ্ন

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক শ্রমিক অবরোধে আজ বুধবার সকাল ৮ টা থেকে চার ঘন্টা যান চলাচল বন্ধ করে শ্রমিকরা।  এরপর  দাবী পূরণের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়।

আজ বুধবার জেলার গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বেতন বৃদ্ধি সহ ২১ দফার দাবীতে ঢাকা – চট্রগ্রাম মহাসড়ক  অবরোধ করে বিক্ষোভ করে।এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ কারীদের রাস্তা থেকে সরে যেতে বললে, দাবী আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক না ছাড়ার ঘোষণা দেন তারা।এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের  দু পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ৯ টায় ঘটনাস্থলে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।তিনি আন্দোলনকারীদের অবরোধ তুলে নেবার অনুরোধ করেন এবং দাবী পূরণের আশ্বাস দেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মালিক পক্ষের  সাথে আলোচনার পর শ্রমিকরা অবরোধ তুলে নেয় । দুপুর ১২ টা থেকে যান  চলাচল স্বাভাবিক হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর