বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডন থ্রি’ সিনেমার জন্য কিয়ারা আদভানি পারিশ্রমিক নিচ্ছেন ১৩ কোটি রুপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

দর্শকপ্রিয় বলিউড সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। ২০১১ সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘ডন টু’। তারপর থেকেই দর্শকরা মুখিয়ে আছেন সিনেমাটির নতুন কিস্তির জন্য। অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটির তৃতীয় কিস্তি নির্মাণ করছেন পরিচালক ফারহান আখতার।

নতুন এ কিস্তিতে থাকছেন না শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। শুরুতে সিনেমাটিতে যুক্ত হন রণবীর সিং। কয়েক দিন আগে যুক্ত হলেন কিয়ারা আদভানি। কিন্তু ‘ডন থ্রি’ সিনেমায় ‘জংলি বিল্লি’ হয়ে ওঠার জন্য কিয়ারা মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন।

ডন থ্রি’ সিনেমার জন্য কিয়ারা আদভানি ১৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এখন পর্যন্ত কিয়ারার ক্যারিয়ারে সবচেয়ে বেশি পারিশ্রমিক এটি। এর আগে হৃতিকের সঙ্গে অ্যাকশন ঘরানার ‘ওয়ার টু’ সিনেমায় কাজ করে যে পারিশ্রমিক পেয়েছেন, এটি তারচেয়ে ৫০ শতাংশ বেশি।

ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ৫ বছরের বিরতি নিয়ে মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ডন ফ্র্যাঞ্চাইজির প্রযোজনায় ছিল ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। বরাবরের মতো এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ডন থ্রি’। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে মুক্তি পাবে এটি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর