বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাকচাপায় রামপালের ৩ ভ্যানযাত্রী নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা- মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন- রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রাজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং গাববুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোংলাগামী একটি ট্রাক চেয়ারম্যানের মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইদ মোড়ল নিহত হন। আহত হন ভ্যানের চালকসহ ৪ জন। দ্রুত তাদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও দুই জনকে মৃত ঘোষণা করেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর